ইউনিভার্সেল মেডিকেলে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প
আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল দিনব্যাপী "ফ্রি হার্ট ক্যাম্প"-এর আয়োজন করেছে। মহাখালী রাওয়ার বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্পটি চলবে। এছাড়া একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড-এ স্থানীয়দের জন্যও ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।
বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা
এই ক্যাম্পে আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করবেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন, কিডনিরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনরোগ বিশেষজ্ঞ।
ক্যাম্পে আগত রোগীদের পূর্বের কোনো এনজিওগ্রামের সিডি (যদি থাকে) সঙ্গে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের সব ধরনের ল্যাব টেস্ট বা পরীক্ষায় ২৫% বিশেষ ছাড় পাবেন। এছাড়া ইউনিভার্সেল হার্ট ক্লাবের সম্মানিত সদস্যরা শর্ত সাপেক্ষে ৩০% ছাড় উপভোগ করতে পারবেন।
বিনামূল্যে সিরিয়াল নিতে আগ্রহীদের নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:
-
ঢাকা কেন্দ্র: ১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০
-
ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্র: ০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮
Comments