শীর্ষস্থানীয় হোম লোন প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি
গ্রাহকদের গৃহঋণ গ্রহণ সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার মধ্য দিয়ে সফলতার ৩০ বছর পূর্ণ করেছে দেশের শীর্ষস্থানীয় হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটি গৃহঋণ প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত তিন দশকে প্রতিষ্ঠানটি ৬৩ হাজারেরও বেশি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে, যার মাধ্যমে অসংখ্য মানুষের নিজ বাড়ির স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে।
গ্রাহককেন্দ্রিক সেবা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং সেবার উৎকর্ষের মাধ্যমে ডিবিএইচ দীর্ঘকাল ধরে গৃহায়ন অর্থায়নের ক্ষেত্রে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
৩০ বছর পূর্তির এই মাইলফলক সম্পর্কে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, "৩০ বছর পূর্ণ করা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো—হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারের আমাদের ওপর দীর্ঘদিনের আস্থার উদযাপন। আমাদের পথচলা সবসময় একটি সহজ অথচ দূরদর্শী লক্ষ্যকে কেন্দ্র করে হয়েছে—আরও বেশি মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিকানাকে সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখা। ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সমাধানের মাধ্যমে দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।"
দীর্ঘ পথচলায় ডিবিএইচ আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কিছু সাফল্য হলো:
ক্রেডিট রেটিং: টানা ২১ বছর 'ট্রিপল এ' (AAA) ক্রেডিট রেটিং অর্জন করেছে।
খেলাপী ঋণ নিয়ন্ত্রণ: প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের হার কখনোই ১ শতাংশ অতিক্রম করেনি, যা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের আর্থিক সক্ষমতা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার সঠিক প্রতিচ্ছবি।
বর্তমানে ডিবিএইচ দেশের ১৯টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের অর্থায়ন ব্যবস্থার আওতায় সাধারণ ও সাশ্রয়ী গৃহঋণসহ বিভিন্ন সেবা প্রদান করছে। ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, তিন দশকের এই অভিজ্ঞতাকে ভিত্তি করে আরও বেশি মানুষের কাছে গৃহায়ন অর্থায়নের সুযোগ পৌঁছে দেওয়া, সারা দেশে কার্যক্রমের পরিধি সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব ও টেকসই আবাসনকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবে ডিবিএইচ।
Comments