পটিয়ার এয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি
চট্টগ্রামের পটিয়া উপজেলার এয়াকুবদণ্ডী হুলাইন পাইরোল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেমের সই করা এক আদেশে ওই কমিটি অনুমোদন দেয়া হয়।
এতে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. এ কে এম নাসির উদ্দীনকে সভাপতি করা হয়েছে। এছাড়া চার সদস্যের এডহক কমিটিতে আরও আছেন- মোহাম্মদ নুরুল হাকিম (শিক্ষক প্রতিনিধি) ও মোহাম্মদ আবু বক্কর সুজন (অভিভাবক প্রতিনিধি) এবং সদস্য সচিব পদাধিকার বলে স্কুলের প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া।
Comments