সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরুড়া প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ফলজ গাছের চারা রোপণ করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ।
বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক-প্রকাশক মো. কামরুজ্জামান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেধাদ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় এবং দৈনিক কুমিল্লার কাগজ–এর প্রতিনিধি মো. ইলিয়াছ আহমদ, সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, দপ্তর সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক, অর্থ সম্পাদক এমডি আজিজুর রহমান, প্রচার সম্পাদক মো. শরীফ উদ্দিন, ক্রীড়া ও সাহিত্যবিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, নির্বাহী সদস্য সফিউল্লাহ সুজনসহ বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য সদস্যরা।
সভাপতির বক্তব্যে মো. কামরুজ্জামান জনি বলেন, বরুড়া প্রেসক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারাদেশে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরুড়া প্রেসক্লাব এ উদ্যোগ গ্রহণ করেছে।
Comments