গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক
গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন এস এম শাকিল হোসেন নামে এক ব্রাজিল সমর্থক। ব্রাজিল দলের ভারসাম্যহীনতায় তিনি এমন কাণ্ড ঘটনা।
মঙ্গলবার (৯ জুন) বিকালে জেলা শহরের গেটপাড়া এলাকায় দুধ দিয়ে গোসল করেন ওই যুবক।
ব্রাজিল সমর্থকের এমন কাণ্ডে জেলা জুড়ে বইছে আলোচনার ঝড়। এমনকি দুধ দিয়ে গোসল করার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দেয়া এস এম শাকিল হোসেনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে।
ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন বন্ধুর উপস্থিতিতে এস এম শাকিল হোসেনের মাথায় দুধ ঢালা হচ্ছে। দুধ ঢালার সময় শাকিল বন্ধুদের আরও বেশি দুধ ঢালতে উৎসাহিত করছেন। এ সময় শাকিল তাঁর আরও দুই বন্ধুর নাম উল্লেখ করে তাঁদেরও আর্জেন্টিনার সমর্থক হওয়ার আহ্বান জানান।
ভিডিওতে শাকিলকে বলতে শোনা যায়, জন্মের পর থেকে তিনি ব্রাজিলের সমর্থক। কিন্তু দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়া এবং প্রতিপক্ষ সমর্থকদের নানা বিদ্রূপের কারণে তিনি হতাশ। এ কারণে তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আজ দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করব। নতুন করে আর্জেন্টিনায় যোগ দেব।
ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ যুবক এস এম শাকিল হোসেন জানান, আমি ফুটবল বোঝার পর থেকে ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু ২০১০ সালের জার্মানির কাছে ৭ গোল খাওয়াসহ ২৪ বছর ধরে বিশ্বকাপহীনতায় রয়েছে। সেই সাথে বিগত দিনগুলোতে ব্রাজিলের পার্ফমেস প্রচণ্ড রকমের খারাপ। এতে আর্জেন্টিনার সমর্থকেরা প্রচণ্ড রকমের ট্রল করে। এছাড়া এবারের বিশ্বকাপেও ব্রাজিলের ভালো করার কোন সম্ভাবনা নেই। তাই আমি ৬ কেজি দুধ ও ১ কেজি পানি দিয়ে দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগ দিয়েছি।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে নিছক কৌতুক হিসেবে দেখছেন, আবার কেউ ফুটবলু সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করছেন।
Comments