নোয়াখালীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, যুবদল নেতা গুলিবিদ্ধ
নোয়াখালী বেগমগঞ্জ ছায়ানী ইউনিয়নে বিএনপি দুই নেতাকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়েছে। হামলার জন্য স্থানীয় জামায়েত শিবিরকে দায় করেছেন বিএনপি নেতারা।
হামলা ছয়নী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হয়। এ সময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা।
নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জানান, সোমবার রাতে স্থানীয় যুবদল নেতার উদ্যোগে একটি মিছিল বের হয়, মিছিল শেষে বাড়িতে ফেরার সময় আগে থেকে ওৎ পেতে থাকা জামায়াত শিবিরের গুপ্তবাহিনী ছয়ানী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিলের পথ রোধ করে গুলি চালায় একই সাথে শাকিল এর সাথে থাকা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনকে কুপিয়ে আহত করে।
পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। গুরুতর আহত শাকিলকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা নেয়া হয়েছে।
Comments