রাঙামাটিতে পুলিশের অভিযানে ১০ মাদক কারবারী আটক
রাঙামাটি শহরে মাদক বিরোধী অভিযানে ১০ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক মাদক কারবারীরা হলো মোঃ আনোয়ার হোসেন (২৬), পিতা-আবুল কালাম, ভেদভেদী, শিবাশীষ দত্ত (৫০), পিতা-মৃত হরিকমল দত্ত, ডিসি বাংলো, নাছির উদ্দিন (৪৫), পিতা-মৃত আমিন কম্পানি, রিজার্ভ বাজার, জাহিদুল আলম (৩৫), পিতা-মৃত মাহাবুব আলম, ইরিন চাকমা (২২), পিতা-সমীর কান্ত চাকমা, যুব উন্নয়ন এলাকা, ইমন চাকমা (১৯), পিতা-সুমন্ত চাকমা, যুব উন্নয়ন এলাকা, সুশান্ত চাকমা (১৮), পিতা-সুমন্ত চাকমা, যুব উন্নয়ন এলাকা, রনেল চাকমা (২২), পিতা- ধন্য চাকমা, মাইচছড়ি, নানিয়ারচর, মোঃ আকাশ (২২), পিতা- মাসুদ রানা, হাসপাতাল এলাকা, মিল্টন বিশ্বাস (৪০) পিতা-মৃত টনু বিশ্বাস, আসামবস্তি রাঙ্গামাটি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতোয়ালি থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। গ্রেফতারকৃত বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
Comments