উৎকোচ গ্রহনের অভিযোগে দুই বিএনপি নেতা সাময়িক বহিস্কার
উৎকোচ গ্রহনের অভিয়োগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) প্রেরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়ায় ওই দুইজন হলেন-কলাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিত্যানন্দ বাড়ৈ ও সাধারণ সম্পাদক সমর দাস।
নোটিশে বলা হয়, ৩১ মার্চ মঙ্গলবার কালিগঞ্জ বাজার অস্থায়ী কায্যালয়, ১নং ওয়ার্ড কলাবাড়ী ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক জরুরী সাংগঠনিক সভার আহবান করা হয়। উক্ত সভায় ইউনিয়ন পয্যায়ের অধিকাংশ সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত হয়ে নির্বাচন পরবর্তী সময়ে সাংগঠনিক বিভিন্ন পয্যায়ের আলোচনা-সমালোচনা হয়।
নোটিশে আরো বলা হয়, উক্ত বৈঠকে ১নং ওয়ার্ডের সভাপতি নিত্যানন্দ বাড়ৈ ও সাধারণ সম্পাদক সমর দাস এর বিরুদ্ধে কিছু আর্থিক উৎকোষচ গ্রহনের অভিযোগ উথ্থাপন করা হয়। সেটা অনেকটা সত্যতা প্রমাণিত হওয়ায় সাংগঠনিক বিধান মোতাবেগ উভয়কে অস্থায়ী ভিত্তিতে সাময়িক বরখাস্থ করা হলো।
Comments