দিনাজপুরে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টায় ৩ জন আটক
দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তিনজনকে আটক করে এক বছর করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আালত। এসময় ঘটনাস্থল থেকে ১২ মন ঘোড়ার মাংস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মাংসগুলোকে মাটিতে পুতে নষ্ট করা হবে বলে জানিয়েছেন।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার গাজীপুর এলকার সুপারি বাগানে এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কারাদন্ড প্রদান করেন।কারাদন্ডপ্রাপ্তরা হলেন,আব্দুলাহ,রুবেল, রবিউল তাদের বাড়ি নেত্রকোনা, নীলফামারি ও রংপুর জেলায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে এলাকাবাসী সংবাদের ভিত্তিতে উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্য প্রস্তুত করছে। সেই সংবারে ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৬টি ঘোড়ার মাংস জব্দ করা হয়।
এদিকে স্থানীয়রা ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও জড়িতরে কঠোর শাস্তির পাশাপাশি প্রশাসনকে এবিষয়ে নজরদাড়ি আরো বাড়ানোর দাবী করেন ।
Comments