হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুন আক্তার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যায় উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ার কান্দি গ্রামের কালনী নদী থেকে আজমিরীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ছামিরুন আক্তার ওই গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার থেকে পরিবারের সদস্যরা ছামিরুন আক্তারকে খুঁজে পাচ্ছিলেন না। বুধবার বিকেলে কালনী নদীর পূর্ব তীরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Comments