গোপালগঞ্জে ৭০ বোতল নতুন মাদক উইনসেরেক্সসহ ব্যবসায়ী আটক
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী মো: ফারুক হোসেনকে (৩৬) আটক করেছে র্যাব-৬।
বুধবার (০১ এপ্রিল) দুপুরে কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে মাদক সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, যশোর থেকে মাদক দ্রব্য ঢাকায় নিয়ে যাওয়া হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি সেতু টোল প্লাজা এলাকায় অবস্থান নেয় র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল। এসময় ওই এলাকায় মাদক ব্যবসায়ী মোঃ ফারুক হোসেনের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল সাদৃশ্য নতুন মাদক উইনসেরেক্স উদ্ধার করা হয়। এছাড়া মোবাইল ফোন ও নগদ টাকাও জব্দ করা হয়।
এঘটনায় কাশিয়ানী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পর উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments