গোপালগঞ্জে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
গোপালগঞ্জে ধান খেতে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্দ্রজিত মন্ডল (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জে মর্গে প্রোরণ করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কৃষক ইন্দ্রজিত মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ক্ষিতীশ মন্ডলের ছেলে।
ওসি মো: অনিসুর রহমান জানান, সোমবার দুপুরে দিকে আন্দারকোটা গ্রামের করম আলী মৃধার ধান ক্ষেতে সেচ দেয়ার জন্য পাম্প পালাতে যান ইন্দ্রজিত মন্ডল। সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা যায় সে। পরে বাড়ীতে না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। রাতে ওই পাম্প ঘর থেকে ইন্দ্রজিতের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
Comments