গোপালগঞ্জে জ্বালানি তেল মজুদ, ২টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৫১০ লিটার জ্বালানি তেল মজুদ রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।
আজ সোমবার (৩০ মার্চ) গোযেন্দা সংস্থা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে এ অভিযান চালানো হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জারিমানা প্রদান করেন।
জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন-কাশিয়ানী উপজেলার দহিসারা গ্রামের ব্যবসায়ী মো: আলমগীর মোল্লা (৬০) ও একই গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলাম (২৯)।
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের এনডিসি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারে ব্যবসায়ী মো: আলমগীর মোল্লা তার দোকানে জ্বালানি তেল মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদ পায় গোযেন্দা সংস্থা এনএসআই।
পরে এনএসআই সদস্যদের উপস্থিতে অভিযান চালিয়ে ওই দোকান থেকে মজুদকৃত ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে তেল মজুদের দায়ে ব্যবসায়ী মো: আলমগীর মোল্লাকে এক লাখ টাকা জরিমানা ও আনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে জরিমানার টাকা জসা দিয়ে ছাড়া পান ওই ব্যবসায়ী।
অপরদিকে, একই বাজারে অভিযান চালিয়ে লাইসেন্সবিহীনভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে ব্যবসায়ী রবিউল ইসলামকে ১০ হাজার টাকা জমিরানা করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত জ্বালানি তেল কৃষকদের মাঝে বিক্রি করে সেই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে এনএসআই ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। #
Comments