চুয়াডাঙ্গায় লরিভর্তি তেল আটক
চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর কয়রাডাঙ্গায় গভীর রাতে লরিভর্তি তেল হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার রাত (৩০ মার্চ) তিনটার দিকে খাদিমপুর থেকে কয়রাডাঙ্গা রাস্তায় খালাস করা হচ্ছিল বিপুল পরিমাণ পেট্রোল। ট্যাংক লরি থেকে ড্রামে বোঝাই করে তোলা হয়েছিল ট্রাক্টরের ট্রলিতে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়েছে। মোট আটটি ব্যারেলে ১৭০০ লিটার পেট্রোল আছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আটক হওয়া তেলের মধ্যে আটটি ব্যারেলে আছে প্রায় সতেরশ লিটার পেট্রোল আর ট্যাংক লরিতে রয়েছে আরো ৭৪০০ লিটার তেল।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( ওসি) বানী ঈসরায়ল বলেন, আটক তেলভর্তি ট্যাংকলরিটি এখন থানায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments