চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৌরীর সরঞ্জাম উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৌরীর সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। রবিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ঘাড়াপািখয়া ইউিনয়েনর কাথানিপাড়া এলাকায় বেড়ি বাঁধের পশ্চিম দিকে একটি আম বাগান থেকে এসব উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শনিবার রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার ঘাড়াপািখয়া ইউিনয়েনর কাথানিপাড়া এলাকায় বেড়ি বাঁধের পশ্চিম দিকে একটি আম বাগানে অভিযান চালায়। এসময় পরিত্যাক্ত অবস্থায় ৯ কেজি ১৫০ গ্রাম গান পাউডার ও বোমা তৌরীর সরঞ্জাম যেমন, পিলিথিনে মাড়ানো ১ কেজি ২০০ গ্রাম কাঁচের টুকরা, লোহার পেরক ৪০০ গ্রাম, ৩০ টি জর্দার কৌটা, ১০ টা লাল রংয়ের কসেটপ, ১৫ টি গাস লাইটার। এসব মালামাল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Comments