গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় নিহত শিশু
গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে। এ সময় মীম খানম (১০) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মহিমা খানম আশ্রয়ন প্রকল্পের সুমন মিয়ার মেয়ে। গুরুতর আহত মীম খানমও আশ্রয়ন প্রকল্পের ইউসুফ শেখের মেয়ে। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাসুদ খান জানিয়েছেন,ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি মোটর সাইকেলরক পিছন দিক থেকে একটি বাস ধাক্কায় দেয়। এসময় মোটর সাইকেলাট নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়ক পারাপাররত দুই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মহিমা খানম নিহত হয় এবং মীম খানম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার গোপালগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসে। গুরুতর আহতাবস্থায় মীম খানমকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
Comments