ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন জাপান প্রবাসী গবেষক ও শিক্ষাবিদ ড. শাকিরুল ইসলাম খান। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে স্থলাভিষিক্ত করা হয়।
দীর্ঘদিন ধরে জাপানে বসবাসরত ড. শাকিরুল ইসলাম খান সেখানে গবেষণার পাশাপাশি নানা সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তার বিশেষ অবদান রয়েছে।
তার এই নিয়োগে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বইছে আনন্দের জোয়ার। প্রবাসীদের আশা, ড. শাকিরুলের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিশেষ করে কর্মসংস্থান, প্রযুক্তি বিনিময় এবং উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ আকর্ষণে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর এই আস্থার প্রতিদান দিতে তিনি নিরলস কাজ করে যাবেন—এমনটাই প্রত্যাশা সবার।
Comments