রেকর্ড ওপেনিংয়ের পর ‘ধুরন্ধর ২’-এ ভাটা—বিতর্কই কি টানছে দর্শক কম
রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২ মুক্তির শুরুতেই বক্স অফিসে ঝড় তোলে। প্রিভিউ ও প্রথম চার দিনে রেকর্ড আয় করে ছবিটি, প্রথম দিনেই ১০০ কোটির বেশি আয়সহ একাধিক মাইলফলক গড়ে। তবে সপ্তাহের শুরুতেই আয় কমতে থাকে—পঞ্চম দিন থেকে ধারাবাহিকভাবে দৈনিক সংগ্রহে পতন দেখা যায়, যা এখন আলোচনার কেন্দ্রে।
সাত দিনে ভারতে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৬২৫ কোটি রুপি, আর বিশ্বব্যাপী আয় ১০০০ কোটির বেশি, ফলে এটি দ্রুততম সময়ে ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করা ছবিগুলোর একটি হয়েছে। তবে এই সাফল্যের মাঝেই ছবিটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে—প্রোপাগান্ডার অভিযোগ, রাজনৈতিক বার্তার অতিরঞ্জন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠে, এমনকি নিষিদ্ধের দাবিও জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বিতর্ক শুরুতে দর্শকের কৌতূহল বাড়িয়ে ছবির ওপেনিং শক্তিশালী করলেও এখন তা "ডাবল-এজড সোর্ড" হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিকে প্রচারণা ও তারকা আকর্ষণে দর্শক বাড়লেও বর্তমানে দর্শকের প্রতিক্রিয়া মিশ্র—কেউ অ্যাকশন ও নির্মাণশৈলী প্রশংসা করছে, আবার কেউ গল্প ও উপস্থাপনা নিয়ে সমালোচনা করছে। ফলে মোট আয় বড় থাকলেও দৈনিক সংগ্রহে ধীরে ধীরে পতন দেখা যাচ্ছে।
এদিকে একই সময়ে মুক্তি পাওয়া উস্তাদ ভাগাত সিং ছবিটি বক্স অফিসে টিকতে পারছে না। 'ধুরন্ধর ২'-এর সঙ্গে প্রতিযোগিতায় পড়ে স্ক্রিন কম পাওয়া ও দুর্বল দর্শক সাড়ার কারণে সাত দিনে এর আয় তুলনামূলক অনেক কম, যা বড় বাজেটের ছবির জন্য হতাশাজনক বলে মনে করা হচ্ছে।
Comments