‘প্রমাণসহ ধরা পড়েছে’ পরকীয়া ইস্যুতে মৌসুমী হামিদ
পরকীয়ার অভিযোগ ঘিরে দাম্পত্য ভাঙনের পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। প্রায় দুই বছর আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও শেষ পর্যন্ত তাদের সম্পর্ক বিচ্ছেদের দিকে গড়িয়েছে।
সংসার ভাঙার বিষয়টি গণমাধ্যমকে মৌসুমী নিজেই নিশ্চিত করেন। শুরুতে বিষয়টি নিয়ে তিনি নীরব থাকলেও পরে জানান, বিয়ের আট মাসের মধ্যেই স্বামীর প্রতারণার বিষয়টি প্রথম তার সামনে আসে।
অভিনেত্রীর ভাষ্য, 'বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরও কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে। সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।'
অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ অস্বীকার করেছেন রানা। তিনি বলেন, 'মাস চারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাইছি না।'
২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন রানা-মৌসুমী। পারিবারিক সিদ্ধান্তে হয়েছিল বিয়ে। সে সময় মৌসুমী বলেছিলেন, 'রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সঙ্গে কথা বলি। সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছি।'
প্রসঙ্গত, বিনোদন অঙ্গনে মৌসুমীর যাত্রা শুরু লাক্স সুপারস্টার প্রতিযোগিতার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। শুরু থেকেই ব্যস্ত হয়ে পড়েন ছোটপর্দায়। অর্জন করেন জনপ্রিয়তা। কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া ওটিটি মাধ্যমে কাজ করেও হয়েছেন প্রশংসিত।
Comments