জামিন পেলেন না রাজপাল যাদব
৯ কোটি রুপির চেক বাউন্স মামলায় আপাতত রাজপাল যাদব–কে তিহাড় জেলেই থাকতে হবে। তাঁর জামিন আবেদন খারিজ করেছেন দিল্লী হাই কোর্ট ।
'বাড়িতে দাদার মেয়ের বিয়ে'—এই কারণ দেখিয়ে জামিন চাইলেও আদালত তা নাকচ করে ভর্ৎসনা করেন। বিচারপতি স্বরণা কান্তা শর্মা বলেন, আদালতের আদেশে নয়, বরং নিজের আর্থিক অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তিনি জেলে গেছেন।
মামলার সূত্র ২০১০ সালে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের জন্য ৫ কোটি রুপি ঋণ নেন রাজপাল। পরিশোধের অঙ্গীকার ছিল ৮ কোটি রুপি, পরে ৭ কোটিতে সমঝোতা হয়। কিন্তু সমঝোতার অংশ হিসেবে দেওয়া সাতটি চেকই বাউন্স করে, ফলে ফৌজদারি মামলা হয়। আদালত জানায়, যাদব একাধিকবার নিজে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি রক্ষার আশ্বাস দিয়েছিলেন। তাই 'ভুল পথে পরিচালিত' হওয়ার দাবি গ্রহণযোগ্য নয়। পরবর্তী শুনানি আগামী সোমবার; তত দিন জেলেই থাকতে হবে তাঁকে।
Comments