জামায়াতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে শাওন- ‘প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন’
স্যোশাল মিডিয়ায় নানা বিষয়ে বরাবরই সরব থাকতে দেখা যায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলের আলোচিত একটি পোস্ট নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিনি। ওই পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে।
তবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার (এক্স) হ্যান্ডেলসহ দলের কয়েকজন সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবী করেছে জামায়াতে ইসলামী। ।
এ বিষয়ে শাওন তার পোস্টে বলেন, 'কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবি সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে দেওয়ার এক ঘণ্টা পরপরই সেগুলো মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে জানালেন যে তার আইডি হ্যাক হয়েছিল, অনেক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন!
আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।'
Comments