জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই জরুরি বৈঠক শুরু হয়েছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জোটের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
সূত্রমতে, আজকের এই গুরুত্বপূর্ণ সভায় মূলত দুটি এজেন্ডাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা এবং গণভোটের মাধ্যমে অর্জিত জনরায় দ্রুত বাস্তবায়নের দাবি। দেশে বিরাজমান তীব্র জ্বালানি সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি।
বৈঠক শেষে আজ দুপুরেই একই স্থানে (আল-ফালাহ মিলনায়তন) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠকের সিদ্ধান্তসমূহ এবং জোটের আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ সারির সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
Comments