ঢাকায় ৮ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনি সমাবেশ: রিজভী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি (রোববার) ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্বাচনি সমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
Comments