দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে অপশক্তি: রিজভী
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে একটি অপশক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। তাঁর অভিযোগ, পতিত শক্তি পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চালাচ্ছে। তবে দেশের মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, অর্থপাচারসহ বিভিন্ন উপায়ে দেশবিরোধী তৎপরতা চালানোর চেষ্টা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রী নেত্রীদের বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। তবে এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কৃত্রিম অস্থিতিশীলতা তৈরি করে বেশিদিন টিকে থাকা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, অপশক্তি কখনো নিষ্ক্রিয় থাকে না; বরং বিভিন্ন কৌশলে নিজেদের তৎপরতা চালিয়ে যায়। টেলিভিশনের টকশোগুলোতেও ফ্যাসিস্টদের সহযোগীরা নানা ধরনের মিথ্যা বয়ান তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
Comments