কেরানীগঞ্জে আওয়ামী লীগ নেতা বদিউল আলম গ্রেপ্তার
ঢাকার কেরানীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কেরানীগঞ্জ মডেল থানা শাখার সহসভাপতি বদিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার রোহিতপুরবাজারে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান আলম এন্টারপ্রাইজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বদিউল আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বদিউল আলম রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি সরকারি ইস্পাহানি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি থানা আওয়ামী লীগের সহসভাপতি বলে জেনেছি। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Comments