দিনদিন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে তিলোত্তমা ঢাকা
দিনদিন যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে তিলোত্তমা ঢাকা। সড়ক দূর্ঘটনা, ছিনতাই, ডাকাতি, খুন চারিদিকে মৃত্যুর মিছিল। বাড়ছে বায়ু দূষণ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পরছে শিশুরা। প্রতিদিন ঢাকার বাতাসে নিঃশ্বাস নেওয়া বায়ুদূষণের ক্ষতির পরিমাণ গড়ে ১.৭ থেকে শুরু করে প্রায় ২২টি সিগারেট টানার সমান।
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান পঞ্চম। ঢাকার ৯ স্থানে বায়ুদূষণের মাত্রা অনেক বেশি। ঢাকায় বায়ু দূষণের শীর্ষে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ। এর পরেই আছে গুলশান লেক পার্ক, আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয়, বারিধারা লেক সাইড, বারিধারা পার্ক রোড, বেচারাম দেউড়ি, ইস্টার্ন হাউজিং, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও বেইজ এজ ওয়াটার।
এছাড়াও ঢাকার মার্কিন দূতাবাস, শান্তা ফোরাম, পশ্চিম নাখালপাড়া রোড, মহাখালীর আইসিডিডিআরবি, মিরপুর ও কল্যাণপুর অনেক ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। এসব এলাকার অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নেওয়ায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুঝুঁকি।
Comments