মারা গেছেন সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মুহাম্মদ শফিকুর রহমান
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান আর নেই।
আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর বনানীতে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন শফিকুর রহমান । তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে যুক্ত হয়ে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
Comments