কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মালবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে সায়েদাবাদ বাজারের কাছে একটি মালবাহী ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় অন্যদের হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
Comments