বিগত সময়ে বিদেশি সহায়তার সঠিক ব্যবহার হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী
বিগত সময়ে বিদেশি সহায়তার সঠিক ব্যবহার বা সদ্ব্যবহার করা হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান। পাশাপাশি, বর্তমান সময়ে ধনী দেশগুলোও তাদের আর্থিক সহায়তার পরিমাণ কমিয়ে দিয়েছে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে ইউনিসেফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।
তিনি বলেন, 'গত ১৭ বছরের অনিয়ম ও দুর্নীতি বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এসে বন্ধ করেছে। এই সরকার সব ধরনের দুর্নীতি কঠোরহস্তে দমন করে সরাসরি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।'
বৈঠক শেষে ইউনিসেফ প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ সুপেয় পানি নিশ্চিত করতে তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন।
এ সময় সুপেয় পানি সরবরাহকে নিজের মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, উজান থেকে পানি আটকে দেওয়ার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ কমে যাচ্ছে এবং এর প্রভাবে লবণাক্ততা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিচ্ছে, যা নিরসনে সরকার কাজ করছে।
Comments