১২ নভেম্বর ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য জানিয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আগামী নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।"
নির্বাচন কোন আইনে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে যদি আইনের কোনো পরিবর্তন না হয়, তবে বিদ্যমান আইন অনুযায়ীই নির্বাচন সম্পন্ন করা হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল রোববার থেকে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়েছে এবং আজও তা চলমান রয়েছে। বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদের আনুষ্ঠানিকভাবে সংবাদ ব্রিফ করার কথা রয়েছে।
Comments