কুলাউড়ায় বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী ও এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সভা
মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ই আগস্ট) মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এ এন এম আবেদ রাজার স্টেশন চৌমুহনীস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ।
আবেদ রাজা বিএনপি'র প্রতিষ্ঠাকালীন ইতিহাস ও দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়েও স্মৃতিচারণ করেন।
Comments