গোপালগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের চাপায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ঢাকা জেলার সাভার উপজেলার ডেন্ডাবর (পলাশবাড়ী) গ্রামের আবুল হোসেনের ছেলে মশিউর রহমান (৪০) এবং চট্টগ্রাম জেলার বন্দর উপজেলার রাজাপুর গ্রামের আব্দুর রহমান গাজীর ছেলে শাখাওয়াত গাজী (২৮)।
ওসি তৌহিদ আহমেদ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় ঢাকাগামী একটি মোটর সাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে চলে গেলে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেলের দুই আরোহী মশিউর রহমান ও শাখাওয়াত গাজী নিহত হন।
তিনি আরো জানান, ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Comments