সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
জাতীয় সংসদের আসন্ন তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে অধিবেশন কীভাবে পরিচালিত হবে এবং সংসদে দলের কৌশল ও অবস্থান কী হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বৈঠকে স্থান পাচ্ছে।
বৈঠকে সরকারদলীয় সকল সংসদ সদস্য অংশগ্রহণ করেছেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা ও নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
Comments