নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী
দেশব্যাপী সার ব্যবস্থাপনা ও সংক্রান্ত সার্বিক বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। কমিটির অন্য দুই সদস্য হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি দেশব্যাপী সারের উত্তোলন, সঠিক বণ্টন ও সরবরাহ এবং সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যাবলি নিবিড়ভাবে পরিবীক্ষণ করবে এবং কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেবে। এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা প্রদান করবে কৃষি মন্ত্রণালয়।
Comments