শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। একই দিনে প্রকাশ করা হবে ভোটের ফলাফল। এরপর শুক্রবার সন্ধ্যায় শপথ নেবে দেশের নতুন রাষ্ট্রপতি।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে হবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ।
শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকার প্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, গত ২৪ জুলাই 'শারীরিক ও মানসিক' গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন।
Comments