একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
জনপ্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার কথা জানানো হয়েছে। অন্য প্রজ্ঞাপনে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার নিয়মিত কর্মকর্তাদের মধ্যে ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নতুন করে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
Comments