তিন দিনে ৩২৬৬২ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তিন দিনে ৩২ হাজার ৬৬২ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছে।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
ঈদের পরের দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৮ হাজার ৯৭৭ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ডাম্পিং করা হয়েছে ৮ হাজার ৮৭১ টন। সবমিলিয়ে এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৬৬২ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।
Comments