তামিলনাড়ুতে ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর জনকল্যাণে নিজের প্রথম বড় সিদ্ধান্ত নিলেন দক্ষিণী মেগাস্টার ও তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নেতা সি জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। রাজ্যজুড়ে মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে এসব দোকান স্থায়ীভাবে বন্ধ করার প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (টাসম্যাক) বর্তমানে রাজ্যে ৪,৭৬৫টি মদের দোকান পরিচালনা করে। সরকারের নতুন মানদণ্ড অনুযায়ী বন্ধ হতে যাওয়া ৭১৭টি দোকানের অবস্থান নিম্নরূপ। উপাসনালয় বা মন্দিরের কাছে: ২৭৬টি, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে: ১৮৬টি ও বাসস্ট্যান্ডের কাছে ২৫৫টি।
তামিলনাড়ুর রাজস্বের একটি বিশাল অংশ আসে এই টাসম্যাকের মদের বিক্রি থেকে। ২০২৫ সালে রাজ্যটি এ খাত থেকে ৪৮,০০০ কোটি টাকারও বেশি রাজস্ব আয় করেছিল। বিশাল এই অর্থনৈতিক আয় বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকলেও, জনস্বার্থ ও সামাজিক শৃঙ্খলার কথা মাথায় রেখে বিজয়ের এই সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
নির্বাচনী ইশতেহারে বিজয়ের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল 'মদ ও মাদকাসক্তিমুক্ত' তামিলনাড়ু গড়া। এই পদক্ষেপকে সেই লক্ষ্য অর্জনের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Comments