ডেমরায় কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৪ ইউনিট
রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, ঘন ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। বর্তমানে চারপাশের স্থাপনায় আগুন ছড়িয়ে পড়া রোধে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এছাড়া কেমিক্যাল গুদাম হওয়ায় আগুনের তীব্রতা বেশি বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামাল ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Comments