সাদিক কায়েমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাবি ছাত্রদলের আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুজব ও উসকানিমূলক অপতথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এই ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপাচার্য বরাবর আবেদন করেছে সংগঠনটি।
আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা সাদিক
সাক্ষাৎ শেষে ছাত্রদল নেতারা জানান: উপাচার্য তাদের অভিযোগ গুরুত্বের সাথে শুনেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।যদি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তবে ঢাবি ছাত্রদল কঠোর কর্মসূচির ডাক দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। নেতারা উল্লেখ করেন যে, রাজনৈতিক চর্চা করতে গিয়ে যেন কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট না হয়। নতুন ধারার ছাত্ররাজনীতির মাধ্যমে বিএনপি'র এই ছাত্র সংগঠন একটি ইতিবাচক বার্তা দিতে চায়।
ছাত্রদল নেতাদের দাবি, ডাকসু ভিপি সাদিক কায়েম ও তাঁর অনুসারীরা পরিকল্পিতভাবে গুজব এবং উসকানিমূলক তথ্য প্রচার করছেন, যা ক্যাম্পাসের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এই অপতৎপরতা বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এই বিষয়ে এখন পর্যন্ত ভিপি সাদিক কায়েমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ক্যাম্পাস জুড়ে এই ঘটনায় টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সবার নজর।
Comments