একীভূতই থাকছে ৫ ব্যাংক: অধ্যাদেশ সংশোধনে উচ্চপর্যায়ের কমিটি
ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে 'ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ-২০২৫' সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। আইনটি পাসের লক্ষে গঠিত ৭ সদস্যের কমিটিকে আগামী রোববারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে আইন সংশোধন হলেও ইতিমধ্যে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের (সম্মিলিত ইসলামী ব্যাংক) অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হয়ে 'সম্মিলিত ইসলামী ব্যাংক' হিসেবেই কাজ চালিয়ে যাবে। আমানতকারীদের ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দিতে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ন্যাশনাল, এবি ও আইএফআইসি ব্যাংকের একীভূতকরণ বা ভবিষ্যৎ ব্যবস্থা নতুন সংশোধিত আইনের ওপর নির্ভর করছে।
মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চেয়েছে আইএমএফ, যা পরবর্তী ঋণ প্রাপ্তির জন্য গুরুত্বপূর্ণ। দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন, একীভূতকরণ বা অবসায়নের মাধ্যমে আর্থিক খাতে জনগণের আস্থা ফেরানো এবং ঋণের নামে লুটপাট বন্ধ করা।
Comments