হাকিমপুরে দুই সেমাই কারখানায় ২৫ হাজার টাকা জরিমানা
দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চৌধুরী ডাঙ্গাপাড়ায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে দুইটি কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার, ৪ মার্চ, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এই অভিযান পরিচালনা করেন। তিনি জানান, 'আয়েশা-সালমা' ও 'ভাই-বোন প্রোডাক্ট' নামের দুইটি কারখানায় লাইসেন্স ছাড়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, এবং আইন ও স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদনের জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
Comments