বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশী নিহত
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা মো. তারেক (৪৮) মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন-এ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার ও নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। স্থানীয় এলাকাতেও এ ঘটনায় শোকের আবহ বিরাজ করছে।
Comments