বাহরাইনে ক্ষেপণাস্ত্র পড়ে বিদেশি জাহাজে আগুন, প্রবাসে শ্রমিকের মৃত্যু
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আকাশে প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে Salman Industrial City এলাকায় একটি বিদেশি জাহাজে আগুন লাগে।
এ ঘটনায় একজন প্রবাসী শ্রমিক নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত এবং আহত প্রবাসী শ্রমিকের পরিচয় এখনো প্রকাশ করেনি।
কর্তৃপক্ষ জানায়, জরুরি সেবা ও সিভিল ডিফেন্স টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলেছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Comments