মালয়েশিয়ায় রুবাব মজুমদারের অনার্স ডিগ্রি অর্জন
ঢাকা উত্তরার মেধাবী শিক্ষার্থী রুবাব মজুমদার কৃতিত্বের সাথে মালয়েশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান টেইলরস ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (অনার্স) ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন।
৭ ফেব্রুয়ারি টেইলরস ইউনিভার্সিটির লেকসাইড ক্যাম্পাসের গ্র্যান্ড হল-এ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ফ্যাকাল্টির গ্র্যাজুয়েটরা আনুষ্ঠানিকভাবে তাদের ডিগ্রি সনদ গ্রহণ করেন। কনভোকেশনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সকল শিক্ষকবৃন্দ এবং মালয়েশিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রুবাব জানান, ফাইনাল ইয়ার প্রজেক্ট ছিল সম্পূর্ণ ব্যক্তিগত (ইন্ডিভিজুয়াল প্রজেক্ট)। এই গবেষণাপত্র তার উদ্ভাবনী চিন্তাধারা এবং বাস্তব প্রয়োগের সম্ভাবনার কারণে বিশেষ স্বীকৃতি পেয়েছে। তাই তিনি এই প্রজেক্টের জন্য অর্জন করেছেন " Best Commercial Potential Paper" পুরস্কার।
রুবাব মজুমদারের এই সাফল্য তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং লক্ষ্যনিষ্ঠার প্রতিফলন। একাডেমিক জীবনের এই অর্জন ভবিষ্যতে তার পেশাগত অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
টেইলরস ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, এই কনভোকেশন শিক্ষার্থীদের জন্য গর্বের মুহূর্ত, যা তাদের পেশাগত জীবন ও ভবিষ্যতের জন্য নতুন উদ্দীপনা যোগ করবে।
রুবাব মাজুমদার ঢাকা উত্তরার পিতা সানি মজুমদার ও মাতা রোজিনা বেগমের মেয়ে। তিন ভাই বোনের মধ্যে রুবাব মজুমদার তৃতীয়।
প্রসঙ্গত, টেইলরস ইউনিভার্সিটি বিশ্বের বিভিন্ন র্যাঙ্কিং তালিকায় কৃতিত্বপূর্ণ অবস্থান বজায় রেখেছে। ২০২৬ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি বিশ্বের #২৫৩ নম্বরে অবস্থান করছে, যা এটিকে বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাখে। এছাড়াও কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৬-এ টেইলরস ইউনিভার্সিটি #২৭ অবস্থানে রয়েছে।
Comments