ইরানের পাল্টা হামলা, আবুধাবির পর কেঁপে উঠল দুবাই
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিকট বিস্ফোরণের পর দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ইরানের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা অবকাঠামো আছে সেগুলোতে হামলা শুরু করে তারা। এর অংশ হিসেবে আমিরাত, কাতার, বাহরাইনে হামলা হয়েছে। শোনা গেছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদর দপ্তরে সরাসরি মিসাইল আঘাত হেনেছে।
তবে কাতার জানিয়েছে, ইরান তাদের এখানে যেসব মিসাইল ছুড়েছে তার সবগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে। তবে এর কিছুক্ষণ পর দেশটির রাজধানী দোহাতে বড় বিস্ফোরণের শব্দ হয়েছে।
Comments