কেরানীগঞ্জে মতবিনিময় সভা করলেন আমান উল্লাহ আমান
পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কেরানীগঞ্জ উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আমান উল্লাহ আমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, কেরানীগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
Comments