মালয়েশিয়ায় যাথাযথ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসী, শিক্ষক, ছাত্র ছাত্রী, কমিউনিটি নেতৃত্বের উপস্থিতে যাথাযোগ্য মর্যাদা ও উৎসাহের মধ্যে দিয়ে মালয়েশিয়ায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনিমতকরণ ও অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। পরে উপস্থিত মালয়েশিয়া বিএনপি, অঙ্গ সংগঠন, এনসিপি, প্রবাসী অধিকার পরিষদ সহ বিভিন্ন কমিউনিটির নেতৃত্ব ও প্রবাসীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে শহীদের স্মরণে নিরবতা, দোয়া, বাণী পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
হাইকমিশনার তার বক্তব্য, বলেন আমাদের দেশের নাম বাংলা, ভাষার নাম বাংলা এটা পৃথিবীর এক মাত্র আমাদের অর্জন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী পাঠের বিষয় গুরুত্ব দিয়ে বলে, আমাদের বর্তমান সরকার প্রধান ভাষা, সংস্কৃতি অঞ্চল ভিত্তিকে গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। অঞ্চল ভিত্তিক মাতৃভাষা আমাদের শিকড়। ভাষা হারিয়ে যাওয়া মানে একটা রাষ্ট্র হারিয়ে যাওয়া। তিনি তার বক্তব্য মাতৃ ভাষার জন্য শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করেন। সকালের মাতৃভাষা চর্চা ধরে রাখতে হবে। প্রবাসে বসবাস করে যেন আমাদের মাতৃভাষা হারিয়ে না যায়। বক্তব্যর শেষে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাইকমিশন ও প্রবাসীদের পক্ষ থেকে অভিনন্দন জানান।
একজন বক্তা বলেন, শিক্ষা যদি বাস্তব ভিত্তি না হয় সারাবিশ্বে আমাদের গুরুত্ব বুঝাতে কষ্ট হয়। নিজের সারাবিশ্বে তুলে ধরার জন্য মাতৃভাষা ভাষার পাশাপাশি ভিন্ন ভিন্ন ভাষার ব্যবহার শিখতে হবে। মাতৃভাষা শুধু স্মৃতির দিন নয় এটা আমাদের মর্যাদার দিবস। বিশেষ করে প্রবাসীরা তাদের সন্তানদের বাংলা ভাষা শেখানো খুব কঠিন কাজ, আমরা প্রবাসে এটাও চেষ্টা করে যাচ্ছি।
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, প্রবাসে থেকেও নিজ দেশের ঐতিহ্য, ভাষা,সংস্কৃতি ধরে রাখতে সব সময় সকলের এক সাথে কাজ করে যেতে হবে। এই পৃথিবীর বুকে দেশকে আরো মর্যাদাপূর্ণ করতে প্রবাসীদের ভূমিকা বেশি রাখতে হবে। আর একজন বক্তা ভাষা দিবসে বক্তব্য দিয়ে বলেন, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজের জন্য যায় তাই বাংলা ভাষার পাশাপাশি ভিন্ন ভিন্ন ভাষার শিখার গুরুত্ব দিতে হবে।
উল্লেখ, প্রতি বছর মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়, এর মধ্যে দিয়ে ভাষার প্রতি শ্রদ্ধা ও সংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Comments