ভূমি খাতে দুর্নীতি সহ্য করা হবে না: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, এই মন্ত্রণালয়ে কোথাও কোনো অন্যায়-দুর্নীতি করার প্রশ্নই আসে না। ভূমি মন্ত্রণালয় নিয়ে তার কিছু স্বপ্ন আছে। কিছু শিখেছেন, এখন বড় পরিসরে আরও শিক্ষা নিচ্ছেন বলে জানান তিনি।
পরে তিনি রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী বিভাগের কর্মকর্তাদের সাথে রাজশাহীর সমস্যা সংকট নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন।
এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments