শহিদ মিনারে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: র্যাব মহাপরিচালক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে ব্রিফিং-এ তিনি এ কথা জানান। র্যাবের মহাপরিচালক বলেন, শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তার হুমকি নেই। তারপরও সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছে র্যাব।
কেন্দ্রীয় শহিদ মিনারে ৬৪টি সিসি ক্যামেরায় নজরদারীর পাশাপাশি ৩'শর অধিক র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে বলেও জানান র্যাব মহাপরিচালক।
Comments